প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বৈঠক

0
42

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রথমে দুই নেতা একান্ত বৈঠকে বসেন। এরপর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে সম্প্রসারিত বৈঠক অনুষ্ঠিত হয়।

বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রী পৌঁছালে ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে দুই দেশের প্রতিনিধিদল নিজ নিজ দেশের নেতৃত্ব দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে পৃথক বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

প্রসঙ্গত, দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী।