ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে নারী ও শিশুসহ ১৩ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ৬ জন নারী, ৪ জন শিশু এবং ৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছে। আটককৃতদের মধ্যে নারীরা ও শিশুরা যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে এবং তিন পুরুষকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকালে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আটক তিন পুরুষ হলেন—
সাজিদুল মণ্ডল (১৮), পিতা এনামুল মণ্ডল, গ্রাম তালশা, মহেশপুর;
রাব্বি হোসেন (২১), পিতা মিনহাজ, বার্তা গ্রাম, টাঙ্গাইল সদর;
মো. রাব্বি (২৫), পিতা আব্দুল মজিদ, খরশিলা গ্রাম, কালিহাতি, টাঙ্গাইল।

