পাবনার ইশ্বরদীতে সংঘটিত ঘটনা পূর্বপরিকল্পিত এবং আকস্মিক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, বিএনপির প্রার্থী ব্যালট নয়, বুলেটের মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করতে চান।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।


