মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলনে সফলভাবে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি আজ শনিবার (২৯ নভেম্বর) দেশে ফেরেন।
বিশ্বব্যাপী ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের পুলিশ প্রধান ও প্রতিনিধিরা এই উচ্চ পর্যায়ের সম্মেলনে অংশ নেন।
এই আন্তর্জাতিক বৈঠকে বর্তমান বৈশ্বিক নিরাপত্তাজনিত সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয় আলোচিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল:
সাইবার অপরাধ ও ডেটাভিত্তিক তদন্তের সক্ষমতা বৃদ্ধি।
আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ প্রতিরোধে কার্যকর কৌশল।
বিশ্বব্যাপী স্ক্যাম সেন্টার উচ্ছেদ অভিযান।
ইন্টারপোলের উদ্ভাবনী পুলিশি সক্ষমতা উন্নয়ন।
নারী পুলিশ নেতৃত্বের বিকাশ।

