জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি মোমেন ফকির, সম্পাদক শহিদুল ইসলাম

0
45

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে অ্যাডভোকেট মোমেন ফকির এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জয়পুরহাট আইনজীবী ভবনে শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন খায়রুল আহসান সাখিদার জুয়েল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট একে এম আবু সুফিয়ান পলাশ। অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম মওদুদ শাহরিয়ার এবং আপ্যায়ন, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে হাসানুজ্জামান নান্নু জয় লাভ করেছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আব্দুল মুমিন হামিদুল এবং গ্রন্থাগার ও প্রচার সম্পাদক নুর-ই-আলম সিদ্দিক। সদস্য পদে সোহেলী পারভীন, গোলাম মওলা ও ফিরোজ আহমেদ নির্বাচিত হয়েছেন।

সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান সরকার বলেন, “এ নির্বাচন আমাদের পেশাগত ঐক্য ও গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।”