ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমীরের সৌজন্য বৈঠক

0
60

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ঢাকার বসুন্ধরায় তার কার্যালয়ে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট উপস্থিত ছিলেন।

হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। দু’পক্ষই বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আসন্ন যুক্তরাজ্য সফর নিয়েও আলোচনা হয়। জানা গেছে, ওই সফরে তার সঙ্গে যুক্তরাজ্য সরকারের একজন মন্ত্রীর বৈঠক নির্ধারিত রয়েছে।