প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ১ম ধাপের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি

0
54

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ১০টায় দেশের ৬টি বিভাগে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে প্রথম ধাপের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার উদ্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ৫ নভেম্বর প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ—এই ছয় বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ডিপিই-এর তথ্য অনুযায়ী, এই ধাপে মোট আবেদন পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। প্রথম ধাপে শূন্য পদের সংখ্যা ১০ হাজার ২১৯টি; ফলে প্রতি পদের বিপরীতে প্রায় ৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ ছাড়া গত ১২ নভেম্বর দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে শূন্য পদের সংখ্যা ৪ হাজার ১৬৬টি নির্ধারণ করা হয়েছে।