হাদি হত্যাচেষ্টা মামলা: নরসিংদী থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব

0
55

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হামলার ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলের পানির মধ্য থেকে এসব উদ্ধার করা হয়।

আজ বুধবার র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‍্যাবের এই অভিযানে যা যা উদ্ধার করা হয়েছে: দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল, ৪১ রাউন্ড এমুনিশন। অস্ত্র উদ্ধারের সময় মো. ফয়সাল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। এই ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও দুজন সন্দেহভাজন ব্যক্তিকেও চিহ্নিত করা হয়েছে বলে জানা যায়।