খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার

0
28

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

মঙ্গলবার দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তান হাইকমিশন সূত্র জানায়, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ইসহাক দার আগামীকাল বুধবার ঢাকায় পৌঁছাবেন।