বিএনপি চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বুধবার (৩১ ডিসেম্বর) নিয়মিত সময়সূচির বাইরে অতিরিক্ত বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত একটি নোটিশে এই তথ্য জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে যে, যাত্রীসাধারণের সুবিধা নিশ্চিত করতে নিয়মিত সময়সূচির পাশাপাশি এই অতিরিক্ত বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস চালু রাখা হবে।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে মেট্রোরেল ব্যবহারের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।