জুলাইযোদ্ধা শফিকুল ইসলামের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

0
77

জুলাইযোদ্ধা শফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার এক শোকবার্তায় তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার শফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।

শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, এখনো অনেক জুলাইযোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের আত্মত্যাগের অধ্যায় শেষ হয়নি। যাদের মূল্যবান জীবন ও ত্যাগের বিনিময়ে একটি নতুন বাংলাদেশের পথ রচিত হয়েছে, শফিকুল ইসলাম তাদের অন্যতম। জাতি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি শফিকুল ইসলামের শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান।