চট্টগ্রামের চান্দগাঁওয়ে ১১ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

0
43
চট্টগ্রামের চান্দগাঁওয়ে ১১ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় দায়ের করা ১১ বছরের এক শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. ইউনুসকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে র‍্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার ইউনুস ভোলা সদর উপজেলার কোরালিয়া এলাকার আমির হোসেনের ছেলে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর সুধারাম থানাধীন হাজিরহাট তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার ইউনুসকে সুধারাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।