সিরাজগঞ্জে অটোভ্যান-ট্রাক সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত, আহত ৪

0
36
সিরাজগঞ্জে অটোভ্যান-ট্রাক সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত, আহত ৪

সিরাজগঞ্জে অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ভূঁইয়াগাতি–নিমগাছি সড়কের দেওভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মনোয়ারা বেগম ও তার স্বামী জালাল উদ্দিন। তারা তাড়াশ থানার দেশিগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামের বাসিন্দা।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।