মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি

0
14
মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শপথগ্রহণের জন্য অনুষ্ঠানস্থলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রথমে মন্ত্রীরা এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ নেন।

মন্ত্রী হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম। টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নেন খলিলুর রহমান ও মোহাম্মদ আমিন উর রশীদ।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, রাজিব আহসান, আব্দুল বারী, মীর শাহে আলম, জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং নুরুল হক নুর।

প্রধানমন্ত্রীর শপথগ্রহণ উপলক্ষে দেশি-বিদেশি মিলিয়ে কয়েক’শ অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।