ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়বেন ইশরাক হোসেন

0
8
ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়বেন ইশরাক হোসেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নিজের ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি। পোস্টে ইশরাক হোসেন লেখেন, “ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করবো ইনশাআল্লাহ।”

এর আগে একই সিটি করপোরেশন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে একাধিক প্রার্থীর আগ্রহে নির্বাচনী মাঠ ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে।