নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪

0
32
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল সদরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খয়ের গ্রুপ ও খলিল শেখ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন খলিল শেখ গ্রুপের খলিল শেখ ও তার ছেলে তাহাজ্জুদ হোসেন, ফেরদৌস হোসেন শেখ এবং তার ছেলে মুন্না শেখ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খয়ের ও খলিল শেখের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের তিনজন নিহত হন। অপর পক্ষের আহত এক ব্যক্তিকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মুন্না শেখকে যশোর সদর হাসপাতালে পাঠানো হলে সেখানেও তার মৃত্যু হয়।

ওসি মো. ওলি মিয়া জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।