আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়ল

0
12
আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়ল

২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে নির্ধারিত ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে এনবিআর।

সার্কুলারে বলা হয়, আয়কর আইন-২০২৩ এর ধারা ৩৩৪-এ প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারভুক্ত করদাতাদের জন্য ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এর পরিবর্তে ৩১ মার্চ ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

এ সময়সীমা বৃদ্ধির ফলে চলতি করবর্ষে চতুর্থবারের মতো আয়কর রিটার্ন জমার সময় বাড়ানো হলো।