প্রধানমন্ত্রীর সাথে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

0
39
প্রধানমন্ত্রীর সাথে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (AIIB) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে বাংলাদেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে আলোচনার সুনির্দিষ্ট এজেন্ডাগুলো এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here