২০২৫ সালের আলিম পরীক্ষার সনদ বিতরণের সময়সূচি প্রকাশ

0
22
২০২৫ সালের আলিম পরীক্ষার সনদ বিতরণের সময়সূচি প্রকাশ

২০২৫ সালের আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ৯ এপ্রিল থেকে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় এই সনদ বিতরণ শুরু হবে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা অঞ্চলের অধীনে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ জেলার সনদ ৯ এপ্রিল বিতরণ করা হবে। এছাড়া গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর ও গাজীপুর জেলার সনদ ১২ এপ্রিল এবং রাজবাড়ী ও মাদারীপুর জেলার সনদ ১৩ এপ্রিল সংগ্রহ করতে হবে।

একইভাবে ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর অঞ্চলের জেলাগুলোর জন্য পৃথক তারিখ ঘোষণা করা হয়েছে। অধিকাংশ অঞ্চলের জেলাগুলোতে ৯ এপ্রিল থেকে সনদ বিতরণ শুরু হয়ে ১৩ এপ্রিলের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন হবে।

সনদ সংগ্রহের ক্ষেত্রে মাদ্রাসা প্রধানদের কঠোর নিয়মাবলি অনুসরণ করতে বলা হয়েছে:

  • সংশ্লিষ্ট মাদ্রাসার নিজস্ব প্যাডে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে এবং এতে প্রতিষ্ঠান প্রধানের সিল থাকতে হবে।

  • আবেদনের ওপর মাদ্রাসার অ্যাডহক কমিটি বা গভর্নিং বডির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিস্বাক্ষর বাধ্যতামূলক।

  • প্রতিষ্ঠান প্রধান নিজে উপস্থিত হতে না পারলে মনোনীত প্রতিনিধির জন্য বিশেষ প্রাধিকারপত্র আনতে হবে, যেখানে প্রতিনিধির তিনটি নমুনা স্বাক্ষর প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত থাকতে হবে।

সনদ সংগ্রহের পর দ্রুততম সময়ের মধ্যে তা শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য মাদ্রাসা প্রধানদের নির্দেশ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। বিস্তারিত সময়সূচি বোর্ডের ওয়েবসাইট থেকে জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here