যুদ্ধবিরতির মধ্যেও ইরানের হামলা, অভিযোগ কুয়েত ও আরব আমিরাতের

0
34
যুদ্ধবিরতির মধ্যেও ইরানের হামলা, অভিযোগ কুয়েত ও আরব আমিরাতের

যুদ্ধবিরতি চলমান থাকলেও ইরানের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে মধ্যপ্রাচের‌ দেশ কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

ওয়াশিংটন ও তেহরান দুই সপ্তাহের জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে এর মধ্যেই কিছু দেশ বলছে, পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত নয়।

বিশ্লেষকদের মতে, সব হামলাই যে সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্বের নির্দেশে হচ্ছে, তা নয়। আগে থেকেই আঞ্চলিক কমান্ডারদের হাতে হামলার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। তাই যুদ্ধবিরতির নির্দেশ সব ইউনিটে পৌঁছাতে সময় লাগতে পারে।

কুয়েতের সেনাবাহিনীর বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা (বাংলাদেশ সময় সকাল ৬টা) থেকে তারা ইরানের তীব্র শত্রুতামূলক হামলার ঢেউ মোকাবিলা করছে।

তাদের দাবি, এখন পর্যন্ত ২৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এসব হামলায় তেল স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র এবং পানি শোধনাগারে ‘গুরুতর ক্ষতি’ হয়েছে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সঙ্গে সক্রিয়ভাবে লড়াই করছে। সর্বশেষ তথ্যে তারা জানিয়েছে, এসব হামলা ইরান থেকেই এসেছে।

পাশাপাশি জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এর আগে দিনের শুরুতে বাহরাইন থেকেও হামলার খবর আসে। দেশটি জানায়, ইরানের একটি ড্রোন হামলায় দুইজন সামান্য আহত হয়েছেন।

তবে ওই হামলাটি যুদ্ধবিরতি ঘোষণার আগে হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি দেশটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here