৫ বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস, সতর্কতা জারি

0
26
৫ বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস, সতর্কতা জারি

দেশের পাঁচটি বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে।

ঝড়ের পাশাপাশি এই সময়ে বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জনসাধারণকে এই প্রতিকূল আবহাওয়ার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here