ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ সংসদে পাস

0
23
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ সংসদে পাস

জাতীয় সংসদে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৬’ সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এতে রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে নতুন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ সুগম হলো।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিলটি সংসদে উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তা ভোটে দেন এবং উপস্থিত সদস্যদের সমর্থনে বিলটি পাস হয়।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করেন। পরবর্তীতে সরকার ওই কলেজগুলো নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের সিদ্ধান্ত নেয় এবং অধ্যাদেশ জারি করে।

সংসদে বিল পাসের মধ্য দিয়ে সেই অধ্যাদেশ এখন আইনে রূপ পেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here