টাঙ্গাইলে মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

0
25
টাঙ্গাইলে মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইলে মাদকের টাকা না পেয়ে শরীরে কেরোসিন ঢেলে নাজমা হরিজন নামে এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

গত শনিবার সকালে শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকার হরিজন পল্লীতে ঘটনাটি ঘটে। রবিবার (১২ এপ্রিল) রাতে ঘটনাটি জানাজানি হয়।

হরিজন কলোনির বাসিন্দারা জানান, শনিবার সকালে নাজমা হরিজনের কাছে মাদকের টাকার জন্য টাকা চান তার স্বামী বুলু হরিজন। নাজমা টাকা দিতে অস্বীকার করলে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এরই এক পর্যায়ে কেরোসিন তেল ঢেলে নাজমার শরীরে আগুন ধরিয়ে দেন বুলু। স্থানীয়রা চিৎকার শুনে নাজমাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে নাজমা মারা যান। ঘটনার পর থেকে অভিযুক্ত বুলু হরিজন পলাতক।

নাম প্রকাশ না করার শর্তে এক হরিজন বলেন, আগেও মাদকের টাকার জন্য আমাদের পল্লীতে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল। সেটি ধামাচাপা দিয়েছিল। এ ঘটনা বুলু হরিজন যেমন অপরাধী, তার বাবাও তেমন অপরাধী। কারণ বুলুর বাবা বিষয়টি দেখার পরও এগিয়ে যাননি।

টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জী বলেন, “আমরা ঢাকার শাহাবাগ থানার বেতার বার্তার মাধ্যমে মৃত্যুর সংবাদ জানতে পারি। আমরা বলে দিয়েছি, ময়নাতদন্ত পূর্বক মরদেহটি হস্তান্তর ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here