ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

0
1
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি দক্ষিণ বাজারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত কুটি দক্ষিণ বাজার ও আশপাশের এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

স্থানীয় সূত্র জানায়, কুটি ইউনিয়ন বিএনপির একটি পক্ষ সংসদ সদস্য মুশফিকুর রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালির আয়োজন করে। অপর পক্ষ কুটি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মাহবুবুল ইসলাম শাহীনকে সংবর্ধনা দিতে আলোচনা সভার আয়োজন করে। একই স্থান ও সময়ে দুটি কর্মসূচির ঘোষণায় এলাকায় উত্তেজনা দেখা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম বলেন, দুই গ্রুপের কর্মসূচি একই স্থান ও সময়ে হওয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here