শার্শায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

0
30
শার্শায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবুল গাজীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, মঙ্গলবার (১৪ এপ্রিল) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে।

মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশী হওয়ার সুবাদে মেয়েটি বাবুল গাজীকে ‘মামা’ বলে সম্বোধন করত। মাঝে মধ্যে মেয়েটি তাদের বাড়িতে যাতায়াত করত। সোমবার দুপুর ২টার দিকে বাবুল গাজী মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে বাবুল গাজী শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, অভিযোগ পেয়ে বাবুল গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here