চাঁদপুরে জাটকা ধরার দায়ে ৯ জেলের কারাদণ্ড

0
13
চাঁদপুরে জাটকা ধরার দায়ে ৯ জেলের কারাদণ্ড

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার সময় ১৬ জন জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশেষ এ অভিযানে তাদের আটক করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের শাস্তির আদেশ প্রদান করেন।

আটককৃতদের মধ্যে নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। আদালত ২ জনকে ৩ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা, ৩ জনকে ১ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা, ৩ জনকে ১৫ দিনের জেল ও ২০০ টাকা জরিমানা এবং ১ জনকে ১৫ দিনের জেল ও ৫০০ টাকা জরিমানা প্রদান করেছেন। দণ্ডপ্রাপ্ত জেলেদের সবার বাড়ি শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়।

অভিযান পরিচালনাকারী টাস্কফোর্স এ সময় অসাধু জেলেদের ব্যবহৃত চারটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা, একটি বেহুন্দী জাল এবং ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। জব্দকৃত জালগুলো পরবর্তীতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here