মেহেরপুরে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
13
মেহেরপুরে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় নাসিম রেজা (২৩) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার রামনগর নাইট স্কুলপাড়া এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাসিম রেজা ওই গ্রামের তৌফিক আলীর ছেলে এবং মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নাসিম খাওয়া দাওয়া শেষে অন্যপাড়া থেকে ঘুরে এসে মাঠে যাওয়ার জন্য একটি রশি খুঁজছিলেন। পরে পরিবারের অগোচরে তিনি নিজ কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তার দাদি পাশের বাড়ি থেকে ফিরে এসে দেখেন ঘরের দরজা বন্ধ এবং ভেতরে লাইট জ্বলছে। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে তিনি নাসিমকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নাসিমকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের দাবি, কোনো দৃশ্যমান কারণ ছাড়াই এমন ঘটনা ঘটায় তারা হতবিহ্বল এবং মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছেন।

মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here