ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইশরাকের বৈঠক

0
21
ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইশরাকের বৈঠক

ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা—ডিসি ওয়ারী, ডিসি ট্রাফিক ওয়ারী, ডিসি লালবাগ, ডিসি ট্রাফিক লালবাগ, ওসি কোতোয়ালি, ওসি সূত্রাপুর, ওসি ওয়ারী ও ওসি গেন্ডারিয়া।

এ সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন এবং মাদক নিয়ন্ত্রণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি এসব সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here