এজের গোলে শীর্ষে আর্সেনাল, নিউক্যাসলকে হারিয়ে ঘুরে দাঁড়াল গানার্স

0
13
এজের গোলে শীর্ষে আর্সেনাল, নিউক্যাসলকে হারিয়ে ঘুরে দাঁড়াল গানার্স

এবেরেচি এজের প্রথমার্ধের একমাত্র গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়ে আবারও প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে জয় পেয়ে শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করেছে মিকেল আর্তেতার দল।

টানা দুই ম্যাচে হারার পর চাপে ছিল আর্সেনাল। তবে ম্যাচের ৯ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন এজে। নোনি মাদুয়েকের পাস থেকে হ্যাভার্জ বল বাড়ালে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে গোলরক্ষক নিক পোপকে পরাস্ত করেন তিনি।

এই জয়ে আর্সেনাল এক ম্যাচ বেশি খেলে ম্যানচেস্টার সিটির চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে শীর্ষে অবস্থান করছে। আগামী ম্যাচে জয় পেলে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ থাকবে তাদের।

ম্যাচে আর্সেনালের দাপট থাকলেও শেষদিকে সমতা ফেরানোর সুযোগ পায় নিউক্যাসল। তবে বদলি খেলোয়াড় ইয়োয়ানে উইসা সহজ সুযোগ নষ্ট করলে আর গোলের দেখা পায়নি তারা। এতে টানা পঞ্চম হার নিয়ে টেবিলের ১৪ নম্বরে রয়ে গেছে দলটি।

এই ম্যাচে কর্নার থেকে আর্সেনালের গোলের সংখ্যা দাঁড়ায় ১৭, যা প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড। ডি-বক্সের বাইরে থেকে গোল করায় এজেও গত তিন মৌসুমে সবার ওপরে অবস্থান করছেন।

দীর্ঘ ইনজুরি কাটিয়ে এই ম্যাচেই মাঠে ফেরেন বুকায়ো সাকা, যাকে দর্শকরা উষ্ণ অভ্যর্থনা জানান।

তবে জয় পেলেও আর্সেনালের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে হ্যাভার্জ ও এজের চোট। ম্যাচেই দুজনই ইনজুরিতে পড়েন। সামনে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ থাকায় তাদের পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here