পাঁচ দশক পর ‘জিয়া খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন তারেক রহমান

0
24
পাঁচ দশক পর ‘জিয়া খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন তারেক রহমান

পাঁচ দশক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যশোরের উলশীতে যে খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন, আজ সেই ঐতিহাসিক ‘উলশী খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন তারই সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১২টার দিকে শার্শা উপজেলায় এই খনন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নিজেই কোদাল হাতে মাটি কেটে খনন কাজে অংশ নেন। এর মাধ্যমে তিনি আজ দেশের তিনটি পৃথক স্থানে সশরীরে মাটি কেটে খাল খনন কর্মসূচিতে অংশ নিলেন।

খনন কাজ শুরুর আগে প্রধানমন্ত্রী খালপাড়ে একটি নামফলক উন্মোচন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন: পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শার্শা উপজেলার উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খালটি স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন। এলাকাটিতে এটি ‘জিয়া খাল’ হিসেবেই পরিচিত। দীর্ঘ ৫০ বছর পর নদীমাতৃক বাংলাদেশের পানিনিষ্কাশন ও কৃষিকাজের সুবিধার্থে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই খালটি পুনরায় খনন করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here