শ্রম আইন সংস্কার নিয়ে শ্রমমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

0
10
শ্রম আইন সংস্কার নিয়ে শ্রমমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে শ্রম আইন সংশোধন নিয়ে একটি গঠনমূলক বৈঠক করেছেন।

বুধবার (২৯ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এই আলোচনার বিষয়টি নিশ্চিত করে।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের ঐতিহাসিক শ্রম আইন সংশোধন নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন যে, এই সংস্কার শ্রমিকদের অধিকারকে আরও শক্তিশালী করার পাশাপাশি সবার জন্য কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করবে। এই উদ্যোগ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি টেকসই ও যৌথ অর্থনৈতিক সমৃদ্ধি গড়ে তুলবে বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় শ্রম আইনের আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতিপূর্ণ করার বিষয়ে উভয় পক্ষ তাদের অবস্থান তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here