সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনাভোটে নির্বাচিত, গেজেট বৃহস্পতিবার

0
18
সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনাভোটে নির্বাচিত, গেজেট বৃহস্পতিবার

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী আবেদন না করায় একক প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে এই তালিকা প্রকাশ করা হবে।

ইসি জানিয়েছে, ৫০টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে এখন পর্যন্ত ৪৯ জনের বিপরীতে গেজেট প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোটের ৩৬ জন, জামায়াত নেতৃত্বাধীন জোটের ১২ জন এবং স্বতন্ত্র প্যানেলের একজন প্রার্থী রয়েছেন।

এদিকে আদালতের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা নিয়েছে ইসি। যাচাই বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যে আদালতের রিট পিটিশনটির নিষ্পত্তি করা হবে।

তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণের তারিখ ১২ মে নির্ধারিত ছিল। তবে ৫০টি আসনের বিপরীতে অতিরিক্ত প্রার্থী না থাকায় কোনো ভোটাভুটির প্রয়োজন পড়ছে না। তাই বৃহস্পতিবারই গেজেট প্রকাশ করবে কমিশন।

এর আগে এর আগে গেলো ৮ এপ্রিল সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here