কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় এসএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার

0
13
কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় এসএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পীর আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে আলমগীর হোসেন (১৬) নামে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। সে ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং ইসলামপুর গ্রামের তছিকুল ইসলামের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর ইসলাম জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আলমগীরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, সম্ভবত কিশোর সংশোধনাগারে রাখা হয়েছে।

তবে পরিবারের দাবি, তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে রাতের বেলা বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে মামলার আসামি করা হয়েছে। স্বজনরা অভিযোগ করেন, ঘটনার সময় আলমগীর ঘটনাস্থলে উপস্থিত ছিল না।

এর আগে একই মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ফিলিপনগরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীর শামীম জাহাঙ্গীরের দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে গুরুতর আহত হয়ে পরে তিনি মারা যান। ঘটনায় তার কয়েকজন অনুসারীও আহত হন।

পরে নিহতের ভাই বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৮০-২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here