ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার, বিশেষ সহায়তার ঘোষণা

0
22
ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার, বিশেষ সহায়তার ঘোষণা

দেশের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য টানা তিন মাস সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে ইতোমধ্যে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পর আগাম সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছিল।

তিনি জানান, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করে আগামী তিন মাস তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হবে। মাঠ প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, কোনো কৃষক যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here