নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। এদিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পর্বের প্রথম লেগের ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল ও অ্যাতলেটিকো মাদ্রিদ। আর পিএসএলের প্রথম এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে মুলতান সুলতানস-হায়দরাবাদ কিংসম্যানের মধ্যে।
ক্রিকেট
দ্বিতীয় টি-টোয়েন্টি
বাংলাদেশ-নিউজিল্যান্ড: বেলা ২টা, সরাসরি, টি স্পোর্টস
পিএসএল (এলিমিনেটর ১)
মুলতান সুলতানস-হায়দরাবাদ কিংসম্যান: রাত ৮টা, সরাসরি, টি স্পোর্টস
আইপিএল
মুম্বাই-হায়দরাবাদ: রাত ৮টা, সরাসরি, স্টার স্পোর্টস ১