পশ্চিমবঙ্গে ফুটল পদ্ম: মোদি

0
23
পশ্চিমবঙ্গে ফুটল পদ্ম: মোদি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই ঐতিহাসিক জয়ের পর পশ্চিমবঙ্গের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি আবেগঘন বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (৪ মে) সন্ধ্যায় নিজের এক্স-হ্যান্ডেলে দেওয়া পোস্টে মোদি লিখেন, “পশ্চিমবঙ্গে ফুটল পদ্ম! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। এটি জনশক্তির জয় এবং বিজেপির সুশাসনের রাজনীতির জয়। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে মাথা নত করছি।”

বিপুল এই জনাদেশের জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আরও লেখেন, “পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে যে দুর্দান্ত জনাদেশ দিয়েছেন, তা অভাবনীয়। আমি তাদের আশ্বস্ত করছি যে, আমাদের দল রাজ্যের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে। আমরা এমন একটি সরকার উপহার দেব যা সমাজের সব স্তরের মানুষের সমান সুযোগ এবং মর্যাদা নিশ্চিত করবে।”

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এই জয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে বিজেপি তৃণমূলের দীর্ঘদিনের আধিপত্য ভেঙে ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছে। রাজ্যের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে এখন বিজেপির সরকার কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here