প্রিজনভ্যান দুর্ঘটনা: পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে

0
4
প্রিজনভ্যান দুর্ঘটনা: পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে

প্রিজনভ্যানে দুর্ঘটনায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গুরুতর আহত হয়েছেন। তার ঘাড় ও কোমরে মোট পাঁচটি হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এমআরআই রিপোর্টে উঠে এসেছে।

মঙ্গলবার (১২ মে) পলকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৫ মে আদালতে আবেদনের পর কারাকর্তৃপক্ষের নির্দেশে পিজি হাসপাতালে পলকের এমআরআই করা হয়। প্রতিবেদনে দেখা গেছে, কোমরের এল-২, এল-৩ ও এল-৪ হাড় সরে গেছে এবং ঘাড়ের সি ৫-৬ ও সি ৬-৭ ডিস্কেও সমস্যা রয়েছে।

আইনজীবীর দাবি, দুর্ঘটনার পরও তার যথাযথ চিকিৎসা হচ্ছে না। তিনি জানান, পলক ঘাড় নাড়াতে পারছেন না এবং তার চিকিৎসার জন্য আদালতে আবেদন করা হবে।

প্রিজনভ্যান দুর্ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত—এ নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। এ ঘটনায় এখনো কোনো তদন্ত কমিটি গঠন হয়নি বলেও অভিযোগ করেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চলমান এক মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। মামলায় সাবেক প্রতিমন্ত্রী পলক কারাগারে থাকলেও সহআসামি সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here