সুন্দরবনের অস্ত্র ও গুলিসহ আটক দস্যু বাহিনী প্রধান মেজ জাহাঙ্গীর

0
3
সুন্দরবনের অস্ত্র ও গুলিসহ আটক দস্যু বাহিনী প্রধান মেজ জাহাঙ্গীর

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড এর আওতায় সুন্দরবনের কুখ্যাত দস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬) কে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১২ মে) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দফতরের এক প্রেস ব্রিফিং করে লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে চতুর্থ বারের মতো “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” -এর আওতায় অভিযান পরিচালনা করে কুখ্যাত দস্যু মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়।

কুখ্যাত বনদস্যু মেজ জাহাঙ্গীর সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় অবস্থান করছে বলে জানা যায়। প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে, মঙ্গলবার ( ১২ মে) মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড বেইস মোংলা উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে । এসময় ২টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ জাহাঙ্গীর কে আটক করা হয়।

আটককৃত দস্যু মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬) নড়াইল জেলার নড়াগাতী উপজেলার বাসিন্দা।

জাহাঙ্গীর জানায়, সে প্রায় ১৬ বছর ধরে এ বাহিনীর প্রধান হিসেবে সুন্দরবনে দস্যুতা এবং সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। তার দলে আরও ১৩ জন সদস্য রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here