পদত্যাগ করলেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং

0
4
পদত্যাগ করলেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ওয়েস স্ট্রিটিং। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি চিঠির মাধ্যমে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রীর পদ ছাড়ার কারণ হিসেবে স্ট্রিটিং উল্লেখ করেছেন যে, বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর তিনি ‘আস্থা হারিয়েছেন’।

নিজের চিঠিতে তিনি লিখেছেন, ‘কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর আমার আর কোনো আস্থা নেই। এই অবস্থায় সরকারের অংশ হয়ে থাকাটা হবে নীতিহীন এবং সম্মানহানিকর কাজ।’

তার এই আকস্মিক পদত্যাগ যুক্তরাজ্যের বর্তমান রাজনীতিতে বেশ তোলপাড় সৃষ্টি করেছে এবং স্টারমার প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকেও পদত্যাগের জন্য আহ্বান জানিয়েছেন কয়েকদিন আগে পদত্যাগ করা চারজন জুনিয়র মন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর পদত্যাগ বা সরে যাওয়ার সময়সূচি ঘোষণার জন্য লেবার পার্টির অন্তত ৮৬ জন এমপি আহ্বান জানিয়েছেন। এই পদক্ষেপে স্টারমারের সংকট আরও ঘনীভূত হলো।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here