শিবচরে মাদক কারবারে মা-ছেলেসহ তিনজনের কারাদণ্ড

0
3
শিবচরে মাদক কারবারে মা-ছেলেসহ তিনজনের কারাদণ্ড

মাদারীপুরের শিবচর উপজেলায় মাদক কারবারের অভিযোগে মা ও ছেলেসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ মে) মধ্যরাতে উপজেলার বহেরাতলা ইউনিয়নের সীমান্তবর্তী বাটেরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কালাম মাদবরের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানে কালাম মাদবরের স্ত্রী সালমা (৪৫), ছেলে সাকিব আল হাসান (২৬) এবং মাদক কিনতে আসা সরাব উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তবে অভিযানের সময় কালাম মাদবর পালিয়ে যান।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সরাব উদ্দিনকে দুই বছরের কারাদণ্ড এবং সালমা ও তার ছেলে সাকিব আল হাসানকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here