পোপকে ধন্যবাদ জানালেন ইরানের প্রেসিডেন্ট

0
4
পোপকে ধন্যবাদ জানালেন ইরানের প্রেসিডেন্ট

সাম্প্রতিক মার্কিন হামলার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পোপ লিওকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শনিবার (১৬ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিতিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স প্রকাশিত এক বার্তায় তিনি পোপের অবস্থানকে নৈতিক, যৌক্তিক ও ন্যায্য বলে উল্লেখ করেন।

পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সহায়তায় মিথ্যা অজুহাতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ হামলা চালিয়েছে। তিনি উল্লেখ করেন, তেহরান ও ওয়াশিংটনের চলমান আলোচনার মধ্যেই এ হামলার ঘটনা ঘটে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ঐতিহাসিক সভ্যতা ধ্বংস করে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার যে মন্তব্য করেছেন, তা বিপজ্জনক ও লজ্জাজনক।

পেজেশকিয়ানের ভাষায়, এ ধরনের বক্তব্য অসীম ক্ষমতার ভ্রান্ত ধারণা থেকে এসেছে এবং এটি অহংকার, দমননীতি ও লাগামহীন সহিংসতার বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতিগুলো শুধু ইরানের জন্য নয়, আন্তর্জাতিক আইন, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষার জন্যও হুমকি হয়ে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here