চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকালে দেশটির গুয়াংসি অঞ্চলে অনুভূত হওয়া এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.২।
ভূমিকম্পের প্রভাবে ওই অঞ্চলের অসংখ্য ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর পরই স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান শুরু করেছে এবং জানমালের নিরাপত্তার স্বার্থে কয়েক হাজার বাসিন্দাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্পে আহত বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুরো এলাকায় বর্তমানে আতঙ্ক বিরাজ করছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে প্রশাসনের বিশেষ দল কাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধারকারী দলের সদস্যরা ধসে পড়া ঘরবাড়ির নিচে কেউ আটকা পড়েছে কি না, তা খুঁজে দেখছেন। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।