ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, শেষ দিনে দরকার ৩ উইকেট

0
4
ঐতিহাসিক জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, শেষ দিনে দরকার ৩ উইকেট

সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে সফরকারীরা ৭ উইকেটে ৩১৬ রান করেছে। জিততে পাকিস্তানের প্রয়োজন আরও ১২১ রান, আর বাংলাদেশের দরকার মাত্র ৩ উইকেট।

৪৩৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় পাকিস্তান। নাহিদ রানার গতির ঝড়ে ওপেনার আব্দুল্লাহ ফজল দ্রুত বিদায় নেন। এরপর মেহেদী হাসান মিরাজ ফেরান আজান আওয়াইসকে।

বাবর আজম ও শান মাসুদ জুটি গড়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও তাইজুল ইসলাম সেই জুটি ভেঙে দেন। ৪৭ রান করা বাবরকে উইকেটের পেছনে ক্যাচ করান তিনি। পরে সৌদ শাকিলও ব্যর্থ হন।

৭১ রান করা শান মাসুদকে ফেরান তাইজুলই। এতে ১৬২ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। তবে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা ১৩৪ রানের জুটি গড়ে ম্যাচে উত্তেজনা ফেরান।

শেষ বিকেলে আবার ম্যাচ ঘুরিয়ে দেন তাইজুল। সালমানকে বোল্ড করে ফেরানোর পর একই ওভারে হাসান আলিকেও আউট করেন তিনি। এতে শেষ ৮ বলেই ২ উইকেট হারিয়ে আবার চাপে পড়ে পাকিস্তান।

চতুর্থ দিনে বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ৪টি, নাহিদ রানা ২টি এবং মিরাজ ১টি উইকেট নেন।

শেষ দিনে বাংলাদেশের লক্ষ্য সহজ—আর মাত্র ৩টি উইকেট পেলেই নিশ্চিত হবে ঐতিহাসিক জয় ও সিরিজে হোয়াইটওয়াশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here