৪০ বছর পর বিশ্বকাপে ফেরা ইরাকের দল ঘোষণা

0
5
৪০ বছর পর বিশ্বকাপে ফেরা ইরাকের দল ঘোষণা

১৯৮৬ সালের পর দীর্ঘ চার দশক অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এবার ৩৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

দলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ দেখা গেছে। মিডফিল্ডে জায়গা পেয়েছেন আমির আল আমারি এবং উইঙ্গার আলী জসিম। পাশাপাশি বলিভিয়ার বিপক্ষে আন্তঃমহাদেশীয় প্লে-অফে জয়সূচক গোল করা আইমেন হুসেইনও দলে আছেন। ইনজুরির কারণে আগের ম্যাচটি না খেলতে পারা অধিনায়ক জালাল হাসান এবার স্কোয়াডে ফিরে এসেছেন, যা দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলে মনে করা হচ্ছে।

এই স্কোয়াডের অন্যতম আকর্ষণ হলো তিনজন নতুন মুখ। ফিনল্যান্ড, জার্মানি ও সুইডেনের যুব পর্যায়ে খেলা ফুলব্যাক দারিও নামো, জুসেফ নাসরাওয়ে এবং অ্যাটাকিং মিডফিল্ডার আহমেদ কাসেম এবার প্রথমবারের মতো ইরাক জাতীয় দলে ডাক পেয়েছেন।

বিশ্বকাপে ইরাককে কঠিন গ্রুপে পড়তে হয়েছে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ছাড়াও নরওয়ে ও সেনেগালের মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের লড়াই করতে হবে। আগামী ১৬ জুন বোস্টন স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ২২ ও ২৬ জুন ফ্রান্স ও সেনেগালের বিপক্ষে মাঠে নামবে দলটি।

প্রাথমিক স্কোয়াডে গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড মিলিয়ে বিস্তৃত একটি দল ঘোষণা করা হয়েছে, যেখানে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি তরুণ প্রতিভাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here