আন্তর্জাতিকসর্বশেষসাব লিডপাকিস্তান বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তBy thedailysky - ২০/০৫/২০২৬05FacebookXPinterestWhatsApp পাকিস্তান বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বুধবার (২০ মে) দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে বিধ্বস্ত হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিনহুয়া।নিরাপত্তা সূত্রগুলোর তথ্য অনুযায়ী, পাঞ্জাবের মিয়ানওয়ালি জেলায় নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় দুর্ঘটনার শিকার হয় বিমানটি।বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলটই নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সূত্রগুলো।তারা আরও জানায়, বিমানের ইঞ্জিনে কারিগরি ত্রুটির কারণে ঘটে এই দুর্ঘটনা। এ ঘটনায় শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া।