‘কবজি কাটা’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আহমেদ গ্রেফতার

0
6
‘কবজি কাটা’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আহমেদ গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুর্ধর্ষ কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড এবং ‘আই ডোন্ট কেয়ার গ্রুপ’র প্রধান আহমেদকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-২।

বৃহস্পতিবার (২১ মে) সকালে র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবিন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার (২০ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আহমেদকে একটি দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আহমেদ র‌্যাবকে জানিয়েছেন, তিনি ও তার সহযোগীরা মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। এছাড়া তারা অস্ত্রের মহড়া ও প্রদর্শনের মাধ্যমে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করতেন বলেও অভিযোগ রয়েছে।

র‌্যাবের দাবি, গ্রেফতার আহমেদ ‘কবজি কাটা গ্রুপ’-এর দ্বিতীয় প্রধান এবং ‘আই ডোন্ট কেয়ার গ্রুপ’-এর নেতৃত্ব দিতেন।

থানা পুলিশের তথ্য যাচাই করে জানা যায়, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

র‌্যাব জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী ও অপরাধচক্রের বিরুদ্ধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

উদ্ধার হওয়া আলামত ও গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here