বাংলাদেশের ফুটবল দলের নতুন কোচ হলেন থমাস ডুলি

0
4
বাং লাদেশের ফুটবল দলের নতুন কোচ হলেন থমাস ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার ও গায়ানার জাতীয় দলের সাবেক কোচ থমাস ডুলি। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তার নামই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের পক্ষ থেকে আজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগেই অবশ্য নতুন কোচ নিয়োগের বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল বলে জানা যায়। শুধু অপেক্ষা ছিল তার ঢাকায় পৌঁছানোর।

আজ সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ডুলি। এরপরই আনুষ্ঠানিকভাবে তাকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ঘোষণা দেয় বাফুফে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে, আগামী রোববার থেকে তার অধীনে জাতীয় দলের প্রথম অনুশীলন শুরু হবে।

বাংলাদেশ ডাগআউটে থমাস ডুলির প্রথম ম্যাচে দায়িত্ব পালন করার কথা আগামী মাসে সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচে। আগামী ৫ জুন সান মারিনোর মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচে অংশ নেবেন হামজা চৌধুরীসহ জাতীয় দলের খেলোয়াড়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here