রামিসা হত্যা মামলার চার্জশিট ও বিচার কবে, জানালেন আইনমন্ত্রী

0
3
রামিসা হত্যা মামলার চার্জশিট ও বিচার কবে, জানালেন আইনমন্ত্রী

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৩ মে) রাজধানীতে লিগ্যাল এইডের একটি অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট দেওয়া হবে। ঈদের পরই বিচার শুরু হবে।”

তিনি আরও বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোনো হচ্ছে, যাতে বিচার নিয়ে জনমনে কোনো প্রশ্ন না থাকে।

মন্ত্রী জানান, মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে হাইকোর্টে অনুমোদনের সময় পেপার বুক প্রস্তুতে দীর্ঘসূত্রতা হয়—এ বিষয়টি নিয়েও সরকার কাজ করছে।

এর আগে গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয় এবং আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here