এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

0
1
এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার দোগাছি সেনা ক্যাম্পের পাশে ফুটওভার ব্রিজের নিচে মালবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন।

সোমবার (২৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সংঘর্ষের পর একটি ট্রাকের ভেতরে চালক আটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত চালকের নাম মো. হোসেন। তার বাড়ি চুয়াডাঙ্গার বেলগাছি মুসলিমপাড়ায়। নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এদিকে একই দিন সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের সমাসপুর যাত্রী ছাউনির সামনে মাওয়ামুখী লেনে দুটি বাস ও একটি প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে প্রাইভেট কারের তিন যাত্রী আহত হয়েছেন। ঢাকা থেকে ভাঙাগামী প্রাইভেট কারটি এক্সপ্রেসওয়েতে চলার সময় পেছন থেকে দুটি বাসের মাঝে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহতরা হলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলার পূর্ব দত্তপাড়া গ্রামের তৌফিক সিদ্দিক, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাঙা গ্রামের সিনথিয়া এবং সিরাজগঞ্জের কামারখন্ড থানার ভড়াকান্দি গ্রামের হামিদা।

ফায়ার সার্ভিসের শ্রীনগর স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ আজাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর প্রায় ৩০ মিনিট যান চলাচল ধীরগতিতে ছিল। পরে ক্ষতিগ্রস্ত গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here