পাঁচ দিন বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

0
2
পাঁচ দিন বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও আগামী পাঁচ দিন বিভিন্ন বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝিতে দেশের তাপমাত্রা কিছুটা কমলেও, পাঁচ দিন পর আবার বৃষ্টি কমে গরম বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৫ মে) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। অপরদিকে খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার ও বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

এই দুই দিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, যা গরম থেকে কিছুটা স্বস্তি দেবে। তবে বৃহস্পতিবার ও শুক্রবারের দিকে বৃষ্টির প্রবণতা দেশের অন্যান্য বিভাগেও কিছুটা ছড়াবে এবং শুক্রবারের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা আবার বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here